ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মিরপুরে ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার বোন দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আমার বোন মাটিতে ছিটকে পড়ে।


তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দুই ভাগ্নি সামান্য আঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার স্বামী রফিকুল ইসলাম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।

ads
ads
ads

Our Facebook Page

↑